বিনোদন ডেস্ক
যেকোনো বিষয়ে সরাসরি মন্তব্য করে থাকেন বলিউড তারকা কারিনা কাপুর। সম্প্রতি ছেলে তৈমুরের প্রসঙ্গে সরাসরি মন্তব্য করলেন। যেখানেই তিনি যান সেখানেই ছেলেকে নিয়ে একটা প্রশ্ন থাকেই করিনার কাছে। কখনও ছেলের হেয়ার কাট তো, কখনও আয়ার বেতন। সবপ্রশ্নেরই স্বভাবিক ভঙ্গিতে উত্তর দেন তিনি। সম্প্রতি তৈমুরকে নিয়ে একটি ট্রেলে বলা হয়, ‘খিদের চোটে বাড়িতে কাঁদছে তৈমুর। কিন্তু মা করিনার কোনও তাপ উত্তাপ নেই।’
এ প্রসঙ্গে করিনা বলেন, ‘আমার মনে হচ্ছে ইদানীং তৈমুর একটু বেশিই খাচ্ছে, তাই ওকে বেশ মোটাসোটা লাগছে।’ এমনই মা তিনি। আরবাজ খানের ওই শোয়ে করিনা আরও বলেন, ‘মিডিয়া যে ভাবেই তৈমুরকে দেখানোর চেষ্টা করুক না কেন আমাদের কাছে ও সন্তানই।’
তবে ও কী খেল, প্লেস্কুুলে কী করল, কেনই বা জিমে যাবে এসব প্রশ্ন একটু অতিরিক্তই। তবে অনেকে যেভাবে তৈমুরের স্টাইল পছন্দ করেন, ওর মতো হেয়ারকাট করাতে চান তা দেখে আমার বেশ ভালোই লাগে।
ছেলে তৈমুরকে নিয়ে বাইরে এত আসা প্রসঙ্গে অনেক সমালোনার তৈরি হয়েছে। এই প্রসঙ্গ কারিনা বলেন, ‘আমি চেষ্টা করি আমার সন্তানের সাথে বেশি সময় কাটাতে। সেজন্য আমি যেসব জায়গায় যাই সেখানে তৈমুরকে রাখার চেষ্টা করি। এ নিয়েও যখন সমালোচনা হয় সেটি খুবই বিব্রতকর ও হাস্যকর বলে আমার মনে হয়।’