দেশের বাজারে ‘সিম্ফনি এইচ৩০০’ নামের একটি ফোন আনুষ্ঠানিকভাবে আনতে যাচ্ছে এডিসন গ্রুপ। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে দুই জিবি র্যামের এই ফোন উন্মোচন করবে সংশ্লিষ্টরা।
‘সিম্ফনি এইচ৩০০’ ইতোমধ্যে বাজারে পাওয়া যাচ্ছে। এর জন্য খরচ পড়ছে নয় হাজার ৪৯০ টাকা।
সিম্ফনির এই ফোনে থাকছে পাঁচ ইঞ্চি ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ভি ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম, অক্টাকোর ১.৪ গিগাহার্জ প্রসেসর, ১৬ জিবির অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা, ৬৪ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল মাইক্রো এসডি স্টোরেজ সুবিধা, ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও পাঁচ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
১৫৯ গ্রাম ওজনের এই ফোনে আরও থাকছে ২৫০০ এমএএইচ ব্যাটারি।