স্পোর্টস রিপোর্টার
সংগঠনের নাম ‘উই আর ফর ফুটবল’। সাবেক ফুটবলারদের নিয়ে এই সংগঠন প্রতিবছর বীচ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। এবার সপ্তম আয়োজন অনুষ্ঠিত হবে ২১-২৩ মার্চ, কক্সবাজারে। স্পন্সর করছে রানার গ্রুপ। সাবেক ফুটবলারদের মিলন মেলা বলা হলেও তারা আন্তর্জাতিক বীচ ফুটবলে অংশগ্রহণ করতে চায়। গতকাল দুপুরে চ্যানেল আইয়ের নিজস্ব রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক, চ্যানেল আইয়ের পরিচালক বার্তা প্রধান শাইখ সিরাজ, রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন এবং বাফুফের সদস্য ইকবাল হোসেন বক্তব্য রাখেন। মোহামেডান, আবাহনী, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স সহ ৬টি দল অংশগ্রহণ করবে।
ড্র অনুষ্ঠানে রহমতগঞ্জের স্ট্রাইকার সুলতান, ব্রাদার্সের স্ট্রাইকার মোঃ মহসীন, খন্দকার রকিব, টুটুল, মোশারফ বাদল, মামুন বাবু, আলফাজ, নকিব, গাউস, নজরুল, স্বপন, পান্নু, পাপ্পু, বেলাল, সেন্টু, মিলন, মাসুদ রানা, আমান প্রমুখ ফুটবলার উপস্থিত ছিলেন।