'জুক জেড১' নামের নতুন ফোন উন্মোচন করেছে লেনোভো। ডিভাইসটি ১৯ মে থেকে অ্যামাজন ইন্ডিয়ায় পাওয়া যাবে। সাশ্রয়ী দামের এই ফোন অ্যান্ড্রয়েড ৫.১.১ ললিপপ ভিত্তিক সাইনোজেন ওএস ১২.১-তে চলবে।
ভারতের বাজারের জন্য 'জুক জেড১'-এর দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৪৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৮০০ টাকা।
ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮০১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৩জিবি র্যামের এই ফোনে ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ থাকছে। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর মেমরি স্পেস বাড়ানোর সুযোগ থাকছে না।
ফোরজি এলইটি সমর্থিত ডুয়াল সিমের এই ফোনে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা জুড়ে দেয়া হয়েছে।
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের এই ফোনে ইউএসবি টাইপ-সি ৩.০ পোর্ট, ব্লুটুথ ৪.১, ওয়াই-ফাই এ/বি/জি/এন/এসি, জিপিএস রয়েছে। দীর্ঘ সময় ব্যাকআপের জন্য ফোনটিতে ৪১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। সূত্র- এনডিটিভি।