যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে কুমিল্লার বরুড়া উপজেলা অডিটরিয়ামে বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস ও সাধারন চিকিত্সা সেবা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান। এতে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর চেয়ারম্যান নূর মোহাম্মদ ।
০০
সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ট্রেনিং ইনস্টিটিউটে দুই সপ্তাহব্যাপী ‘ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। ব্যাংকের বিভিন্ন শাখায় বিনিয়োগ বিতরণে কর্মরত কর্মকর্তাগণ এ কর্মশালায় অংশ নেন
০০
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং জে.পি. মর্গান চেইজ ব্যাংক এন.এ., ইন্ডিয়া ব্যবস্থাপনা পরিচালক ও ব্যাংক সিইও এবং হেড অব কর্পোরেট ব্যাংকিং, সাউথ ও সাউথ এশিয়া মাধব কল্যাণ সম্প্রতি ঢাকায় ইলেক্ট্রনিক চ্যানেলে এলসি ডকুমেন্টের প্রসেসিং সংক্রান্ত একটি চুক্তি বিনিময় করেন
০০
মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী। এ সময় মর্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক উপস্থিত ছিলেন