বাংলাদেশে যাত্রা শুরু করল স্টিলকেস

weশ্বের শীর্ষস্থানীয় অফিস ফার্নিচার নির্মাণকারী এবং অভিনব ওয়ার্কপ্লেস সল্যুশনস্ প্রদানকারী প্রতিষ্ঠান স্টিলকেস বাংলাদেশে তাদের যাত্রা শুরু করেছে। রাজধানী ঢাকায় স্টিলকেস-এর শোরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শোরুমটির উদ্বোধন ঘোষণা এবং স্টিলকেসের তৈরি বিভিন্ন ধরনের পণ্যের প্রদর্শন করা হয়।

বাংলাদেশে স্টিলকেসের প্রথম শোরুমটি স্থাপনা করা হয়েছে রাজধানীর বনানী এলাকার ভেঞ্চুরা ত্রিভেনিতে। ওয়ার্ক স্পেস টেকনোলোজির সঙ্গে সম্মিলিতভাবে শোরুমটি পরিচালনা করা হবে। এর মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে স্টিলকেসের উপস্থিতি আরও জোরদার হলো। এবছরের শুরুতে শ্রীলঙ্কায় উদ্বোধনের পরে দক্ষিণ এশিয়ার ২য় কোনো দেশে স্টিলকেস তাদের উপস্থিতি জোরদার করল।

স্টিলকেসের ইন্ডিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক প্রভীন রাওয়াল বলেন, কর্মীদের জন্য এমন একটি কর্মক্ষেত্রের প্রয়োজন, যা তাদেরকে যেকোনো স্থানে এবং যেকোন সময় কাজ করার প্রেরণা দিবে। স্টিলকেসের সঙ্গে অংশীদারিত্বকে স্বাগত জানিয়ে ওয়ার্ক স্পেস টেকনোলজির ম্যানেজিং পার্টনার মিজানুর রহমান চৌধুরী বলেন, আমাদের যৌথ উদ্যোগ নতুন ডিজাইনে অবদান রাখবে এবং বাংলাদেশি কর্মক্ষেত্রের উত্পাদনশীলতা বৃদ্ধি করবে।- প্রেস বিজ্ঞপ্তি