চাকরির বাজারের ২৫ শতাংশ দখল করবে রোবট

উৎপাদনসহ বিভিন্ন ধরনের কাজে মানুষের পরিবর্তে কৃত্রিম বৃদ্ধিমত্তাসংবলিত রোবটের ব্যবহার বাড়ছে। দিন দিন এই প্রবণতা আরও বাড়বে। এতোটাই ক্রমবর্ধমান হবে যে, ২০২৫ সালের মধ্যে বর্তমান চাকরির বাজারের ২৫ শতাংশ দখল করবে রোবট।
 
এক প্রতিবেদনে বোস্টন কনসাল্টিং গ্রুপ নামের এক মার্কিন ব্যবস্থাপনা-বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এই পূর্বাভাস দিয়েছে।
 
ইতোমধ্যে সংবাদ সম্পাদনা থেকে শুরু করে স্প্রেডশিট ড্রয়িংয়ের মতো কাজের পাশাপাশি ট্যাক্সি ড্রাইভিং, ইলেকট্রনিকস ডিভাইস উৎপাদন কিংবা কলকারখানার কাজে মানুষের পরিবর্তে রোবট ব্যবহার শুরু হয়েছে। এই ধারা ২০২৫ সালের মধ্যে আরও অনেক বেড়ে যাবে।
 
২০১৮ সাল নাগাদ শুধু যুক্তরাষ্ট্রই ডাটা বিশ্লেষণে অভিজ্ঞ ১ লাখ ৪০ থেকে ১ লাখ ৯০ হাজার কর্মী সংকটের মুখোমুখি হবেন। কারণ, ডাটা বিশ্লেষণের মতো গুরুত্বপূর্ণ কাজে রোবটের ব্যবহার বাড়বে। এছাড়া রোবটের ব্যবহার বৃদ্ধির কারণে দেশটির ১৫ লাখ দক্ষ ব্যবস্থাপকও সংকটে পড়বেন। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।