রাজশাহীতে বিশেষ অভিযানে ৫২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে অধিকাংশই জামায়াত-শিবিরের কর্মী-সমর্থক। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত তাদের আটক করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম এই তথ্য জানান।
তিনি বলেন, নাশকতার আশঙ্কায় নগরীতে গত কয়েকদিন ধরেই অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ২৭ জন রয়েছে জামায়াত-শিবিরের কর্মী-সমর্থক।
নিজামীর ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে জামায়াত-শিবির কর্মীরা নগরীতে নাশকতা চালাতে পারে- এমন আশঙ্কায় অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।