অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
বৃহস্পতিবার  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট জান্নাতুল ফেরদৌস শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন।
 
অভিযানে শহরের মহাদেব পট্রি এলাকার ভোলাগিরি মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা, সিনেমা হল রোডস্থ প্রাপ্তি বেকারিকে ১০ হাজার টাকা ও স্টেশন রোডস্থ অমিত হোটেলকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
 
এ সময় জেলা মার্কেটিং অফিসার মো. নাজমুল হক, ক্যাব এর জেলা সাধারণ সম্পাদক এসএম শাহীনসহ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।