চট্টগ্রামে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে গেছে। নিহত আমজাদ আমিন (২৫) পাহাড়তলী থানার ফইল্যাতলী বাজার এলাকার নিজামদৌল্লার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, আজ শুক্রবার সকালে এলাকার একটি মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে আমজাদ বজ্রপাতে আহত হন।
পরে বেলা ১১টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।