যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদের পানিতে ডুবে গালিব (৪) নামে এক শিশু মারা গেছে। নিহত গালিব পৌর এলাকার পাঁচনমনা গ্রামের শাহিনুর রহমানের ছেলে। শুক্রবার সকালে মৃত্যুর ঘটনা ঘটে।
শিশুটির পারিবারিক সূত্র জানায়, চৌগাছায় কপোতাক্ষ নদের খনন কাজ চলছে। আজ সকালে অন্য শিশুদের সঙ্গে সেও খনন কাজ দেখাসহ সেখানে খেলা করছিল। খেলা করার কোনো এক ফাঁকে সে কপোতাক্ষ নদের পানিতে পড়ে যায়। দুপুর ১২টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।