জেলার কালুখালী উপজেলায় শুক্রবার সকাল ১১টায় বিদুৎস্পৃষ্টে আ. সামাদ (৪৫) নামে একজনের মুত্যু হয়েছে।
উপজেলার রতনদিয়া ইউপির রুপসা গ্রামে এ ঘটনা ঘটে । সামাদ রুপসা গ্রামের মৃত-কুটি মিয়ার ছেলে।
জানা যায়, সকাল ১১টার সময় নিজ বাড়ি থেকে সকালের খাবার খেয়ে মাঠে লেবারের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। এ সময় মাঠে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।