আবারও ফেসবুক-টুইটার-হোয়াটসঅ্যাপসহ সকল সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে উগান্ডায়। প্রেসিডেন্ট মুসেভিনি-এর অভিষেককে সামনে রেখে অপ্রীতিকর ঘটনা এড়াতে সব সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ।
এর আগে চলতি বছর ১৮ই ফেব্রুয়ারি উগান্ডায় নির্বাচনের প্রাক্কালে সকল সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেয়া হয়।
'হেইট স্পিচ এবং সহিংসতার ডাক আসার আশংকায়' বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির একজন কর্মকর্তা।
উগান্ডার ইন্টারনেট প্রদানকারী সংস্থাগুলো জানিয়েছে, সরকারী কর্তৃপক্ষের নির্দেশনায় সামাজিক মাধ্যমগুলো বন্ধ করে দিয়েছে তারা।