রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ আটক ১

 
নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার মাসাবো কান্দাপাড়া থেকে গুলি ভর্তি বিদেশি পিস্তলসহ রাজু মিয়া (৩৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়। 
 
আটক রাজু মিয়া উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।
 
রূপগঞ্জ থানা পুলিশের ওসি ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে মাসাবো কান্দাপাড়া এলাকা থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তলসহ রাজু মিয়াকে আটক করা হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।