চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ মো. খোরশেদ নামে এক যুবককে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ।
 
শুক্রবার দিনগত গভীর রাতে পাহাড়তলী থানার উত্তর সরাইপাড়া এলাকায় ‘মাল্টিভিশন ক্যাবল টিভি নেটওয়ার্ক’ নামে একটি অফিসে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পাহাড়তলী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
 
সিএমপির জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।