ঘোড়াঘাটে মারপিটে গৃহবধূর মৃত্যু, স্বামী-শ্বশুর-শাশুড়ি গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় স্বামী, শ্বশুর ও শাশুড়ির মারপিটে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 
শুক্রবার রাত নয়টার দিকে ঘোড়াঘাট পৌরসভার কালুপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, এ ঘটনায় নিহত গৃহবধূর ভাইয়ের মামলায় স্বামী মন্টু মিয়াসহ তিনজনকে গ্রেফতার হয়েছেন।
 
জানা গেছে, ওই গ্রামের ইসরাইল মিয়ার ছেলে মন্টু মিয়া (৩৬) ৮-৯ বছর আগে ঘোড়াঘাট এসকে বাজারের মৃত রইচ উদ্দিনের মেয়ে সেলিনা বেগমকে বিয়ে করে। বিয়ের পর তারা দুই সন্তানের বাবা-মা হন। কিন্তু স্বামী মন্টু মিয়া ২-৩ বছর থেকে প্রতি রাতই নেশা পান করে এসে যৌতুকের জন্য সেলিনাকে মারপিট করে আসছেন।
শুক্রবার রাত নয়টার দিকে মন্টু একই ভাবে বাড়ি ফিরে পুনরায় যৌতুকের টাকার জন্য সেলিনার সঙ্গে ঝগড়া বিবাদ শুরু করে। এক পর্যায়ে স্বামী মন্টু, শ্বশুর ইসরাইল ও শাশুড়ি মনোয়ারা বেগম সেলিনাকে বেদম মারপিট করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) তদন্ত ইমতিয়াজ আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ চলছে।