গাজীপুরে ১১ বছর আগের গুমের রহস্য উদ্ঘাটন

গাজীপুরের বাসন এলাকায় ২০০৫ সালে কার্তীক বাবু ও তার সৎ মাকে গলাকেটে হত্যার লাশ গুম করার অভিযোগে ১১ বছর পর চার ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন- রমজান আলী (৪৫), বাবুল হোসেন (৪৩), আক্রাম আলী (৩৫) ও আরফান (৩০)।
 
র‌্যাব-১ এর অধিনায়ক লে। কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, ২০০৫ সালে জমি দখলকে কেন্দ্র করে বাসন এলাকার কার্তীক তার সৎ মা উধাও হয়ে যায়। তাদের সম্পত্তি এই চার ভাই দখল করে। পরে তদন্তে দেখা যায়, এই চার ভাই সম্পত্তি দখলের জন্য কার্তীক ও তার সৎ মাকে জবাই করে লাশ তুরাগ নদীতে ফেলে দেয়। বিষয়টি তদন্ত করার পরে আজ শনিবার সকালে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এই চার ভাইয়ের পাশাপাশি আরো এক ভাই জড়িত। তিনি পলাতক রয়েছেন।