বাংলালিংক-মাইক্রোম্যাক্স নিয়ে এল সাশ্রয়ী স্মার্টফোন

মোবাইল সেবাদাতা কোম্পানি বাংলালিংক, মাইক্রোম্যাক্সের সঙ্গে যুক্ত হয়ে সাশ্রয়ী মূল্যের আকর্ষণীয় স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে। ৩,৪৯৯ টাকার এই হ্যান্ডসেটের সঙ্গে থাকছে একটি আকর্ষণীয় বান্ডেল অফার। 
 
যে কোনো বর্তমান অথবা নতুন প্রিপেইড, কল এন্ড কন্ট্রোল এবং পোস্টপেইড গ্রাহকরা এই ২০০০ টাকা মূল্যের আকর্ষণীয় বান্ডেল অফার উপভোগ করতে পারবেন যাতে আছে ডাটা এবং টক টাইম। এই স্মার্টফোন সারাদেশে বাংলালিংক এর সকল আউটলেটসমূহে পাওয়া যাচ্ছে। বাংলালিংক সবসময়ই গ্রাহকদের সেরা সেবা প্রদান করতে প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী মূল্যে সেরা স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। 
 
সম্প্রতি গুলশানে বাংলালিংক-এর হেড কোয়াটার টাইগার্স ডেন- এ বাংলালিংক-মাইক্রোম্যাক্স কিউ ৩২৭ হ্যান্ডসেটটির উদ্বোধন হয়।  ১.২ গিগাহাটর্জ কোয়াড-কোর প্রসেসরের সাথে এই হ্যান্ডসেটটিতে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সামনে ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা।  এছাড়াও রয়েছে ৫১২ মেগাবাইট র‌্যাম এবং ৪ জিবি রম। অ্যান্ড্রয়েড ললিপপসহ এই হ্যান্ডসেটটিতে রয়েছে ৪’’ স্ক্রিন এবং ১৪৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এই মূল্যের হ্যান্ডসেটগুলোর মধ্যেই এটিই সবচেয়ে সেরা ফিচার সম্পন্ন হ্যান্ডসেট। এই হ্যান্ডসেটের সাথে গ্রাহকরা বিনামূল্যে ৩ মাস ৩ জিবি ডাটা, ১,২০০ মিনিট টক টাইম, ৬০০ এসএমএস উপভোগ করতে পারবেন।
 
বাংলালিংক-এর হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন বলেন, স্মার্টফোন অ্যাডাপটেশনের মাধ্যমে বাংলালিংক গ্রাহকদের ডিজিটাল দুনিয়ার সাথে সম্পৃক্ত রাখার প্রতি সব সময় গুরুত্ব দিয়ে থাকে এবং গ্রাহকদের এ ধরনের সুবিধা আরও বাড়াতে চায়। মাইক্রোম্যাক্সের সাথে আকর্ষণীয় বান্ডেল অফারসহ সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বাজারে নিয়ে আসতে পেরে আমরা খুবই আনন্দিত।