তজুমদ্দিনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা

তজুমদ্দিনে নির্বাচনী আইন লঙ্ঘন করে প্রচার গাড়িতে দুইটি মাইক ব্যবহার করায় ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রচারককে ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলম বলেন, সোমবার দুপুরে শশীগঞ্জ বাজারে উপজেলা পরিষদ নির্বাচন বিধি লঙ্ঘন করে প্রচার গাড়িতে দুইটি মাইক ব্যবহার করায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আরিফুর রহমান সুমনের (চশমা) প্রচারক কামাল উদ্দিনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কামাল উদ্দিনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। পরে কামাল উদ্দিনের পক্ষে প্রার্থী আরিফুর রহমান সুমন জরিমানার টাকা পরিশোধ করে তাকে ছাড়িয়ে নেন।