ময়মনসিংহে যুবকের লাশ উদ্ধার

 
ময়মনসিংহের একটি ডোবা থেকে ফরহাদ (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে শহরের ভাঙ্গারপুল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
 
ফরহাদ স্থানীয় মেঘা মিয়ার ছেলে। তিনি অটোরিকশা চালাতেন বলে জানা গেছে।
 
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, আজ ভোরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ভাঙ্গারপুল এলাকার একটি ডোবা থেকে ফরহাদের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) মর্গে পাঠানো হয়েছে।