কুমিল্লায় অটোরিকশা চাপায় শিশু নিহত

কুমিল্লার বরুড়ায় অটোরিকশা চাপায় তুহিন হোসেন (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
 
রবিবার সকালে উপজেলার গালিমপুর-শ্রীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তুহিন হোসেন বরুড়ার গালিমপুর গ্রামের মীর হোসেনের ছেলে।
 
তুহিনের বাবা মীর হোসেন বলেন, সকালে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তুহিনকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
বরুড়া থানার ওসি আসলাম শিকদার  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।