ব্যাকটেরিয়াকে সাধারণত রোগজীবাণু বহনকারী হিসেবেই সাধারণ মানুষ চেনে। তবে ক্ষুদ্র এই প্রাণ খরাপীড়িত মানুষকে দিতে পারে দু দণ্ড শান্তি।
বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা এমন এক কোষী ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছেন যেটি কৃত্রিম বৃষ্টি তৈরি করতে পারবে। খরাপীড়িত অঞ্চলের জন্য এটি অনেক বড় আশা হয়ে এসেছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মরুভূমিতে একটি প্রকল্পের অংশ হিসেবে রয়েছে আছে।
জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইন্সটিটিউটের প্রফেসর টোবিয়াস ওয়েইডনার সিউডোমোনাস সিরিঞ্জা নামের ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা দলের প্রধান। তিনি বলেন, এই ব্যাকটেরিয়া অনেক উচ্চতায় থাকা মেঘের বরফে নিউক্লিয়েশন প্রক্রিয়া সংঘটন করতে পারে। এবং এর ফলে নিচে থাকা মেঘ থেকে বৃষ্টি হবে। ডেইলি মেইল।