বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এশিয়ান টিভি’র উদ্যোগে গত রবিবার বিকালে গুলশান নিকেতনের টিভি ভবনে এক বিশেষ মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব হারুন-উর-রশীদ সিআইপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোচনা করেন আল্লামা হাফেজ ক্বারী মোঃ হাবিবুল্লাহ বেলালী, মাওঃ মুফতী বদিউল আলম সরকার, গণভবন মসজিদের ইমাম মাওঃ আতিকুর রহমান আতিকী ও মাওঃ মুফতী এনামুল হক সিদ্দিকী প্রমুখ আলেমে দ্বীন। আলোচনা শেষে বঙ্গবন্ধুর রূহের মাগফিরাত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদীর্ঘ হায়াত এবং দেশ ও জাতির অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি