৫ সাংবাদিককে জখমের ঘটনায় মামলা

কক্সবাজারের টেকনাফে পাঁচ সাংবাদিককে কুপিয়ে জখমের ঘটনায় রবিবার রাতে টেকনাফ থানায় মামলা হয়েছে। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সন্ধ্যায় মামলাটি হয়। হামলায় আহত ইনডিপেনডেন্ট টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি তৌফিকুল ইসলাম মামলাটি করেন। মামলায় আসামি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ওরফে ভূট্টোসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি আছেন ১৫ জন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।