হাজীগঞ্জে মাদক বাল্যবিবাহ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ

হাত তুলে শিক্ষার্থীদের শপথ গ্রহণ

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

‑হাজীগঞ্জ থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং-এর উদ্যোগে গতকাল সোমবার রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সভাপতি মুন্সী মোহাম্মদ মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ থানার ওসি মোঃ আলমগীর হোসেন রনি, ওসি (তদন্ত) মোহাম্মদ আবদুর রশিদ, রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সফিউল্লাহ, দেলোয়ার হোসেন, মঞ্জু হোসেন মুন্সী, ফজলুল হক মজুমদারসহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। সমাবেশে ওসি মোঃ আলমগীর হোসেন রনি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে হাত তুলে শপথ বাক্য পাঠ করান।