ফুড এলার্জি থেকে বিপদ হতে পারে

 
আমরা দৈনন্দিন যেসব খাবার খেয়ে থাকি তা থেকে অনেক সময় এলার্জি হতে পারে। ফুড এলার্জির সাধারণ উপসর্গের মধ্যে থাকে শরীরে চুলকানো, লাল লাল চাকা হওয়া ইত্যাদি। 
 
ফুড এলার্জি যখন মারাত্মক হয় তখন নানা ধরনের জটিল উপসর্গ দেখা দিতে পারে। যেমন-শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হওয়া, বমি হওয়া, হৃদস্পন্দন দুর্বল হওয়া ইত্যাদি। এমনকি ফুড এলার্জি থেকে রোগী শকে যেতে পারে। ঘটতে পারে মারাত্মক বিপর্যয়। 
 
বিশেষজ্ঞদের মতে, শিশুদেরই ফুড এলার্জি সবচেয়ে বেশি হয়। আমাদের দেশে কতজন ফুড এলার্জিতে আক্রান্ত হন তার কোন পরিসংখ্যান নেই। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি বছর অন্তত: দেড় কোটি লোক ফুড এলার্জিতে আক্রান্ত হন। এছাড়া প্রতি ১৩ জন শিশুর মধ্যে অন্তত একজন ফুড এলার্জিতে আক্রান্ত হয়। শুধু তাই নয়, ৪০ ভাগ শিশু একবার কোনো না কোনো ধরনের ফুড এলার্জিতে আক্রান্ত হয়। 
 
বিশেষজ্ঞদের মতে, যে কোনো খাবার থেকেই এলার্জি হতে পারে। তবে বিশেষজ্ঞগণ মোট আট ধরনের খাবারকে ফুড এলার্জির জন্য দায়ী করে থাকেন। যেমন-দুধ, ডিম, বাদাম, সয়, চিংড়ি মাছ, বেগুন ইত্যাদি। এসব খাবার পরিহার করে ফুড এলার্জি হতে রক্ষা পাওয়া যায়।
 
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ