আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৭-এর জন্য মনোনীত হয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং বুলবুল সরওয়ার। সিরাজুল ইসলাম চৌধুরী তার প্রবন্ধ ‘অবিরাম পথ খোঁজা’ এবং বুলবুল সরওয়ার তার ভ্রমণ কাহিনি বিষয়ক গ্রন্থ ‘স্বপ্নভ্রমণ জেরুজালেম’ বই দুটির জন্য এই পুরস্কার পাচ্ছেন। দেশ বরেণ্য সাহিত্যিক ও সাহিত্য সমালোচকদের নিয়ে গঠিত নির্বাচকমণ্ডলী আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার-এর জন্য প্রত্যেক বছর বাংলাদেশে প্রকাশিত বাংলা ভাষার সেরা দুটি বই বাছাই ও নির্বাচন করেন। অতিশিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে ২০১৭ সালের জন্য মনোনীত দুটি বইয়ের লেখকবৃন্দকে নগদ ৫ লাখ টাকা, সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে। অর্থমূল্যে আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কারই বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার।-প্রেস বিজ্ঞপ্তি