ফরমালিন দেয়া ১০ মণ আম ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত

রাজশাহীর বাঘা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ফরমালিন  দেয়া ১০ মণ অপরিপক্ক আম ধ্বংস করেছে।
 
সোমবার উপজেলার কলিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব আম ধবংস করা হয়।
 
স্থানীয়রা জানায়, সকালে উপজেলার কলিগ্রাম এলাকার আম ব্যবসায়ী আলাউদ্দিন প্রায় ১০ মন অপরিপক্ক (খিরশাপাত) আমে ফরমালিন দিচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ওই ব্যবসায়ী পালিয়ে গেলেও জব্দ করা আমগুলো ধ্বংস করে একটি খাদে ফেলে দেয়া হয়।
 
এর দুইদিন আগেও উপজেলার পীরগাছা এলাকায় ভ্রাম্যমাণ আদালত  ফরমালিন দেয়া  প্রায় ২০ মণ (লকনা) আম ধ্বংস করে।
 
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম এমন ব্যসায়ীদের ধরিয়ে দিতে স্থানীয়দের  প্রতি আহ্বান জানান।