'সাতক্ষীরায় উৎসবের আমেজ এখন অলিতে গলিতে'

 
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, সাতক্ষীরার গর্ব 'শেখ ফয়সল আমীন" ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জি এম আল আমীনের সাতক্ষীরা আগমনের খবর পেয়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের অধীনস্থ সকল উপজেলা ছাত্রলীগ নেতা কর্মীরা আনন্দে মাতোয়ারা।
 
শেখ ফয়সল আমীন ঢাকা থেকে সাতক্ষীরা রওয়ানা হওয়ার খবর পেয়ে কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক মো. মুজাহিদের নেতৃত্বে শতাধিক নেতা কর্মী কলারোয়া বাজারে শেখ ফয়সল আমীনকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করে বরন করে নেয়।
 
IMG0
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। কলারোয়া উপজেলা ছাত্রলীগের শতাধিক মটর সাইকেল সাতক্ষীরা নিউ মার্কেট চত্বর পর্যন্ত নিয়ে আসে।
 
সাতক্ষীরা পৌঁছানোর পর সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক শেখ এহসান হাবীব অয়নের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভা, সদর উপজেলা, জেলা ছাত্রলীগ সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সৈনিক লীগের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।
 
IMG1
সন্ধ্যার পরে কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফয়সল আমিন জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহম্মেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
 
IMG2
সোমবার বিকালে শ্যামনগর উপজেলা ও সরকারি মহসিন কলেজ ছাত্রলীগের আয়োজনে বিশাল গন সংবর্ধনায় যাওয়ার পথে দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সবুজ ও সাধারণ সম্পাদক হাফিজের নেতৃত্বে সংবর্ধনা দেওয়া হবে তাকে। তারপর কালিগঞ্জ বঙ্গবন্ধু ম্যুরালে কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম লস্কার ও সাধারণ সম্পাদক এস. এম. নাসির উদ্দীনের নেতৃত্বে সংবর্ধনা দেওয়া হবে।
 
IMG3
 
কালিগঞ্জ থেকে পাঁচ শতাধিক মটর সাইকেল বহর নিয়ে তার নিজ মাতৃভূমি শ্যামনগরের মাটিতে পা রাখবেন তিনি।