ঈশ্বরদীতে বিদেশি রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি পাকিস্তানি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ এক অস্ত্র ও মাদক ব্যাসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার তৌহিদুল ইসলাম সেলিম (৩৫) উপজেলার দিয়াড় সাহাপুর গ্রামের বাসিন্দা।
 
রবিবার দিবাগত রাতে উপজেলাধীন ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের লালনশাহ সেতু সংলগ্ন এলাকায় অস্ত্র বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।  সোমবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
পুলিশ জানায়, সেলিম একজন পেশাদার অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় দুটি মামলা রয়েছে। এছাড়া তিনি পাকশীর আলোচিত এসআই সুজাউল হত্যার সন্দেহভাজন আসামি।
 
ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) বিমান কুমার দাশ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আরো একটি অস্ত্র মামলা হয়েছে।