হালুয়াঘাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সাইদুল ইসলামকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
 
রবিবার দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের  বিচারক জহিরুল কবির এ রায় দেন।
 
এলাকাবাসী জানায়, ২০০৬ সালে ২৬ সেপ্টেম্বরে পারিবারিক কলহের জেরে উপজেলার গাঙ্গিনাপাড় গ্রামে বিষ পান করিয়ে স্ত্রী হোসনে আরা বেগমকে হত্যা করে  স্বামী সাইদুল ইসলাম।
 
ঘটনার পরদিন নিহতের মা জুলেখা খাতুন বাদী হয়ে হালুয়াঘাট থানায় হত্যা মামলা করেন। পুলিশ এ ঘটনায় সাইদুল ইসলামকে গ্রেফতার করে এবং তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করে। আদালত চার্জসিট আমলে নেয়। প্রায় ১০ বছর ধরে মামলার বিচারিক কাজ চলে।