কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭, অস্ত্র উদ্ধার

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি রিভলবারসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।  গ্রেফতারকৃতরা হলেন, বাড়ির মালিক আতাকরা গ্রামের আবদুল করিম (৪৮), নবী (২৭), হাবিব (২৯), নারায়ণকরা গ্রামের সোহেল (২৪), কেচকিমুড়া গ্রামের মনির (২৮), আবদুর রহিম (৪২) ও দুলাল মিয়া (২৪)।
 
রবিবার রাতে পুলিশ বাদী হয়ে করা মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।
 
পুলিশ জানায়, রবিবার দিনগত রাতে ডাকাতদলের অবস্থান সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা গ্রামের আবদুল করিমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ আবদুল করিমের ঘরে তল্লাশি চালিয়ে একটি রিভলবার, তিনটি ছোড়া ও  দু্টি লোহার রড জব্দ করে। এ সময় সাতজনকে আটক করা হয়।
 
চৌদ্দগ্রাম থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আবদুল্লাহ আল মাহফুজ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।