সাভারে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

সাভারের আশুলিয়ায় একটি কবরস্থান থেকে আটটি কঙ্কাল চুরি হয়েছে।
 
রোববার গভীর রাতে আশুলিয়ার গকুলনগর এলাকার কেন্দ্রীয় কবরস্থানের আটটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে।
 
গকুলনগরের বাসিন্দা হৃদয় আহম্মেদ বলেন,  সোমবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক কবরস্থানের ভেতরে ঘাস কাটতে গিয়ে আটটি কবর খোঁড়া দেখতে পান। তারা কবরের ভেতরে কোনো লাশ কিংবা কঙ্কাল দেখতে না পেয়ে কবরস্থান পরিচালনা কমিটির লোকজনকে খবর দেন।
 
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, এ ঘটনায় কবরস্থান পরিচালনা কমিটি আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।