বাগেরহাটের ফকিরহাটে বোমা বিস্ফোরণে সুমন শেখ (২৪) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন।
সোমবার বিকেলে উপজেলা সদরের আট্রাকি গ্রামে ঘোষের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। সুমন উপজেলার আট্রকি গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.বজলুর রহমান জানান, সোমবার বিকেলে উপজেলার আট্রকি গ্রামের ঘোষের পুকুর পাড়ে খড়ের গাদার পাশে সুমন শেখ একটি বোমা নিয়ে নাড়াচাড়া করার সময়ে বোমাটি বিস্ফোরিত হয়। বোমার আঘাতে সুমনের শরীরে বেশ কিছু অংশ ক্ষত বিক্ষত হয়েছে।
সঙ্গে সঙ্গে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরও জানান সুমন স্থানীয় ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। এ ব্যাপারে ফরিকহাট থানায় মামলা হয়েছে।