চট্টগ্রামের বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি বসত ভিটা রক্ষা কমিটির নেতা লেয়াকত আলীর পিতা হাজী দুধু মিয়াকে (৭০) সোমবার গ্রেফতার করে পুলিশ।
এ সময় তার আটকের খবর ছড়িয়ে পড়লে পুলিশ ও বসত ভিটা রক্ষা কমিটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা ৭ টার দিকে পুলিশ গন্ডামারা এলাকা ত্যাগ করে। সংঘর্ষে কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে পুলিশের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।