সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

সাতক্ষীরার পাঁচটি উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। 
 
সোমবার বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।
 
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক আ ন ম মইনুল ইসলাম, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,এফ,এম এহতেশামূল হক, সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আতিকুল হক এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ।
 
তবে, একইদিন নির্বাচিত হয়েও শপথ নিতে পারেননি জেলার কালিগঞ্জ উপজেলার ১২টি ও আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা।
 
এ ব্যাপারে সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামূলক হক জানান, কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের গেজেট এখনো জেলা প্রশাসকের দপ্তরে এসে পৌঁছায়নি। গেজেট আসার পর আগামী ১৮ মে তাদের শপথ বাক্য পাঠ করানো হবে।