গিটার থেকে তবলা, বাদ্যযন্ত্র বেচাকেনায় এখানেই ডটকম

গানের ক্ষেত্রে এক অন্যতম প্রধান বাদ্যযন্ত্র গিটার। ছোটবেলা থেকে সব প্রায় তরুণেরই স্বপ্ন থাকে গিটার বাজানোর। তাই শুধুমাত্র পেশাদার গায়কদের হাতেই নয় সমানতালে তরুণদের হাতেও গিটারের দেখা মেলে। ফ্যাশন ও আড্ডার বিশেষ অনুষঙ্গ হিসেবেই ক্যাম্পাস থেকে শুরু করে চায়ের দোকান সব জায়গায়ই গিটারের দেখা মেলে।
 
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে আর গিটার দেখলে টুংটাং করেনি এমন তরুণ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। তেমনই একজন সিফাত। ছোটবেলা থেকেই গানের প্রতি প্রবল আগ্রহ তার। স্বাভাবিকভাবেই গিটারের প্রতি প্রবল ঝোঁকের শুরু সেখান থেকেই। বন্ধুদের গিটার দেখলেই সে বাজানোর চেষ্টা করতো। বিশ্ববিদ্যালয়ে উঠেই সিফাত সিদ্ধান্ত নিয়েছে এবার সে তার হাত খরচের টাকা বাঁচিয়ে নিজের গিটার কিনবে।আর প্রথম শেখার ক্ষেত্রে বেশি দাম দিয়ে নতুন গিটার কেনাটা তার কাছে বোকামি। তাই প্রথম গিটারটা সে কেনার সিদ্ধান্ত নিলো ক্লাসিফাইড ওয়েবসাইট থেকেই যেখানে সে ব্যবহৃত অনেক গিটারের বিজ্ঞাপন থেকে সাশ্রয়ী দামে পছন্দসই ব্যবহৃত কিন্তু ভালো গিটারটি কিনে নিতে পারবে।
 
দেশের বৃহত্তম ও জনপ্রিয় অনলাইন ক্লাসিফাইড ওয়েবসাইট এখানেই ডটকমে রয়েছে নানা ধরন ও দামের সব গিটারের বিজ্ঞাপন। এখানেই ডটকমে গিটারের বিজ্ঞাপনের সম্ভার দেখলে মনে হবে গিটার মেলা বসেছে যেনো। সিগনেচার, ফেন্ডার, আইব্যানেজ, ইয়ামাহাসহ বিভিন্ন ব্র্যান্ডের সব গিটার পাওয়া যায় এখানে। গিটারগুলোর ধরনের পাশাপাশি দামের ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য। ১৫০০ টাকা থেকে শুরু কওে ১৫০০০ টাকা এবং আরও বেশি দামের গিটার রয়েছে এখানেই ডট কমে। তাই সিফাতের মতো যারা প্রথম গিটার কিনতে যাচ্ছেন, অনলাইন ক্লাসিফাইড ওয়েবসাইটে নাগালের মধ্যেই পাবেন পছন্দসই গিটার। শুধুমাত্র গিটারই নয় এখানেই ডট কমে রয়েছে তবলা, কিবোর্ড, ড্রাম, ব্যান্ড অ্যাকসেসরিজ, ভায়োলিন, পিয়ানো ও বাঁশিসহ অন্যান্য আরও অনেক ধরনের বাদ্যযন্ত্র। তাই সঙ্গীতানুরাগী ও শিল্পীরা খুব সহজেই তাদের প্রয়োজন অনুযায়ী নাগালের মধ্যে দরকারি বাদ্যযন্ত্রটি কিনতে অথবা বেচে দিতে পারবেন ওয়েবসাইটে।
 
এখানেই ডট কমের দেয়া তথ্য অনুযায়ী, বাদ্যযন্ত্র কেনার ক্ষেত্রে অনলাইন ক্লাসিফাইড ওয়েবসাইটের জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে।  ওয়েবসাইটটিতে এখন বাদ্যযন্ত্র বিভাগে ১৫শ’র বেশি বিজ্ঞাপন রয়েছে। এখানেই ডট কম প্রদত্ত তথ্য অনুযায়ী বাদ্যযন্ত্র বেচাকেনায় এগিয়ে রয়েচে রাজধানী ঢাকা। এরপর পর্যায়ক্রমে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, রংপুর ও বরিশাল।
 
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা শৈলেন্দ্র নাথান বলেন, ‘ধারাবাহিক মানোন্নয়নের মাধ্যমে গ্রাহকদের জীবন সহজ ও সুবিধাজনক করে তোলাই আমাদের লক্ষ্য।  এ লক্ষ্য অর্জনে সামনের দিনগুলোতে নিরলস পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাবো আমরা। সঙ্গীতানুরাগী ও শিল্পী যারা  বাদ্যযন্ত্র কিনতে বা বেচতে চান তাদের জন্য ক্লাসিফাইড ওয়েসাইট একটি  উপযুক্ত মাধ্যম। এখানেই ডট কমে তারা নানান দাম ও ধরনের পছন্দসই নানা ব্র্যান্ডের বাদ্যযন্ত্র খুব সহজেই খুঁজে পাবেন।’