কাম্বিয়াতুন নেসা
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ইদবারদী কাজী বাড়ী গ্রামের বাসিন্দা স্বাধীনতা যুদ্ধে শহীদ মঞ্জুরের মা কাম্বিয়াতুন নেসা (৮৬) রবিবার বিকালে রাজধানীর কাকারাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লািহে...রাজিউন)। তিনি ৬ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকার সিপাহীবাগে প্রথম এবং গ্রামের বাড়ি আড়াইহাজারের ঈদবারদীতে দ্বিতীয় জানাজার নামাজ শেষে দিনই রাত ১১টায় মঞ্জুরের কবরের পাশেই মরহুমাকে সমাহিত করা হয়। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।