নোকিয়া ব্র্যান্ডের মোবাইল ও ট্যাবলেট বানানোর জন্য এইচএমডি গ্লোবাল এর সঙ্গে ১০ বছরের চুক্তি স্বাক্ষর করেছে। তাইওয়ানের ফক্সকনের সাবসিডিয়ারি হিসেবে নোকিয়া ব্র্যান্ডের অধীনে নির্মিত হবে তাদের পণ্য।
এক সময় বিশ্বের সবচেয়ে বড় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি স্মার্টফোনের উত্থানে ধাক্কা খায়। ২০১৪ সালে তাদের হ্যান্ডসেট ব্যবসা মাইক্রোসফটের কাছে বিক্রি করে দেয়। তবে এটি ফোন প্যাটেন্ট ধরে রেখেছিল এবং ব্র্যান্ড লাইসেন্স এর মাধ্যমে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিল। তবে মাইক্রোসফটের সঙ্গে সমঝোতার খাতিরে ফিরে আসতে দেরি হয়েছে।
বর্তমানে টেলিযোগাযোগের যন্ত্রাংশের বিক্রির ব্যবসায় রয়েছে নোকিয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এইচএমডি-র মোবাইল বিক্রি থেকে রয়্যালিটি পাবে তারা।
বুধবার মাইক্রোসফট জানিয়েছে, ফক্সকনের কাছে প্রাথমিক পর্যায়ের ফোন সংশ্লিষ্ট সম্পদ ফক্সকনের প্রতিষ্ঠান এফআইএইচ মোবাইল ও এইচএমডির কাছে ৩৫০ মিলিয়ন ডলারে বিক্রি করেছে। সেই চুক্তিরই অংশ হিসেবে, এইচএমডি মাইক্রোসফটের কাছ থেকে নোকিয়া ব্র্যান্ড ২০২৪ সাল পর্যন্ত ব্যবহার করার অধিকার কিনে নিয়েছে।
নোকিয়া নতুন ডিভাইস কখন আসবে এই সময়সূচী প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে। মাইক্রোসফট স্মার্টফোন ব্যবসায় খুব একটা ভালো করতে পারছে না মোবাইল ডিভিশন থেকে ৭.৫ বিলিয়ন ডলার সরিয়ে নিয়েছে গত বছর। তবে লুমিয়া মোবাইল উন্নয়ন অব্যাহত রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। রয়টার্স।