স্মার্ট ফোনের জন্য স্মার্ট মিউজিক অ্যাপস এম-জ্যামস। বর্তমানে এশিয়ার দ্রুত বর্ধনশীল মিউজিক স্ট্রিমিং অ্যাপ বাংলাদেশে লঞ্চ হচ্ছে ১৯ মে।
ডিজিটাল এন্টারটেইনমেন্ট ও টেকনোলজি কোম্পানি মোবিমিডিয়া বাংলাদেশি সঙ্গীত প্রেমীদের কাছে নিয়ে আসছে এম-জ্যামস মিউজিক, একটি ইউনিক মিউজিক স্ট্রিমিং অ্যাপ। কম্বোডিয়া এবং মায়ানমারে সফল লঞ্চের পর এবার এম-জ্যামস লঞ্চ হচ্ছে বাংলাদেশে যা পাওয়া যাবে সব সাবস্ক্রাইবার এবং সব নেটওয়ার্কে।
এম-জ্যামস উন্নয়নশীল মার্কেটের জন্য বিশেষভাবে তৈরি একটি মিউজিক স্ট্রিমিং অ্যাপ, যা ব্যাবহার করে লেটেস্ট এবং হাই কোয়ালিটির লোকাল এবং ইন্টারন্যাশনাল গান শোনা যাবে স্মার্টফোন থেকে খুব সহজেই। এখন শুনতে পারবেন গান এম-জ্যামস এর গানের বিশাল কালেকশন থেকে শুধুমাত্র স্মার্টফোন ব্যবহার করেই।
এম-জ্যামসে থাকছে ইউনিভার্সাল মিউজিক গ্রুপ, সনি এবং ওয়ার্নার মিউজিকের এক্সক্লুসিভ ইন্টারন্যাশনাল কনটেন্ট। সাথে থাকছে লোকাল আর্টিস্টদের গান, অ্যালবাম এবং প্লে-লিস্ট। সনি মিউজিক ইন্ডিয়ার সাথে লাইসেন্সিং চুক্তির আওতায় থাকছে হিন্দি গানও।
ব্যবহারকারীরা অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে সাবস্ক্রিপশনের ভিত্তিতে সার্ভিস হিসেবে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর পরই, এম-জ্যামস ব্যবহারকারীরা পাবেন হাজারো গান এবং প্লে লিস্টের একসেস যা খুব সহজ একটি ইন্টারফেসের মাধ্যমে স্ট্রিম করা যাবে স্মার্টফোন থেকে 3G নেটওয়ার্কে আওতায়। স্ট্রিমিং এর ডেইলি ফি ৩ টাকা মাত্র।
এমজ্যামসে থাকছে ইউনিভার্সাল মিউজিক গ্রুপ, সনি মিউজিক এবং ওয়ার্নার মিউজিকের জাস্টিন বিবার, কেটি পেরি, রিহানা এবং মেরুন ৫, বিয়ন্সে, কোল্ডপ্লে, এড শিরান, ওয়ান ডাইরেকশনের মত আরও অনেক এক্সক্লুসিভ ইন্টারন্যাশনাল আর্টিস্ট। এম-জ্যামস আপনাকে এবং সারা বিশ্বকে দেবে বাংলাদেশী লেটেস্ট অ্যালবাম এবং গানের এক্সক্লুসিভ একসেস রিলিজ হবার পর পরই।
এম-জ্যামসের ডেডিকেটেড মিউজিক এক্সপার্ট টিম নিশ্চিত করবে ব্যবহারকারীদের গান শোনার নতুন এক অভিজ্ঞতা। এই এক্সপার্ট টিম প্রতিনিয়ত আপনাকে আপডেটেট রাখতে খুঁজে নিয়ে আসবে লেটেস্ট গান এবং আপনার সব ধরণের মুডের জন্য প্লে-লিস্ট।
বাংলাদেশে এম-জ্যামসের লঞ্চ অভিভাবক কোম্পানি মোবিমিডিয়ার জন্য একটি উল্ল্যেখযোগ্য মাইলফলক বলে জানান মোবিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড ভ্যান হারওার্ড। তিনি বলেন, 'আমরা ইতিমধ্যেই বাংলাদেশে বেশ কিছু সংখ্যক ডেটা সাবস্ক্রিপশন বেজড প্রোডাক্ট নিয়ে এসেছি। এম-জ্যামসও যোগ হতে যাচ্ছে এই তালিকায়, যা মোবিমিডিয়াকে এদেশীয় কনটেন্ট গ্রাহকদের ক্রয় অভ্যাস এবং প্রবণতা সম্পর্কে আরো গভীরভাবে জানার সুযোগ করে দিবে। নতুন টেকনোলজির প্রতি সদা আগ্রহী এ দেশীয় ব্যবহারকারীদের কাছে এক নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দিতে পেরে মোবিমিডিয়া অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।'
এম-জ্যামস মিউজিক এখন ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর থেকে। সকল নতুন সাবস্ক্রাইবার পাচ্ছেন ১৮ই জুন, ২০১৬ পর্যন্ত ফ্রি প্রিমিয়াম ট্রায়াল। হাই রেজোল্যুশন ছবিসহ প্রেস কোলেটারাল এবং জিজ্ঞাসার জন্য ভিজিট করুন mjamsmusic.com অথবা ইমেইল করুন info@mjamsmusic.com।