আজারবাইজানের রাষ্ট্রদূত সামিটের না’গঞ্জ বিদ্যুত্ কেন্দ্র পরিদর্শন করলেন

সম্প্রতি সামিট গ্রুপের ভাইস-চেয়ারম্যান জাফর উম্মিদ খানের আমন্ত্রণে ভারত, বাংলাদেশ, ভূটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কায় নিযুক্ত আজারবাইজানের রাষ্ট্রদূত ড. আশরাফ শিখালিয়েভ এবং ডেপুটি চিফ অফ মিশন বাবাক আহমাদভ সামিট নারায়ণগঞ্জ পাওয়ার প্ল্যান্ট - ইউনিট ১ এবং ২ (১৬৫ মেগাওয়াট) পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, “সামিট নারায়ণগঞ্জ বিদ্যুত্ কেন্দ্রটির কার্যক্রম সম্পর্কে জানার আমার খুব আগ্রহ ছিল। সার্বিক সুব্যবস্থাপনা এবং বিদ্যুত্ কেন্দ্রের মনোরম পরিবেশ দেখে আমি অত্যন্ত মুগ্ধ।”

সামিট গ্রুপের ভাইস-চেয়ারম্যান জাফর উম্মিদ খান বলেন, “আজারবাইজান ইতোমধ্যে অত্যন্ত সফলভাবে তাদের পুরো জনগোষ্ঠীর মাঝে বিদ্যুত্ সুবিধা নিশ্চিত করেছে, বাংলাদেশে আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি।”

আজারবাইজান এবং বাংলাদেশের মধ্যে উষ্ণ দ্বি-পাক্ষিক সম্পর্ক বজায় রয়েছে। ১৯৯১ সালে সদ্য স্বাধীন আজারবাইজানকে বাংলাদেশ প্রথম পর্যায়েই স্বীকৃতি দেয়। বর্তমানে বাংলাদেশ আজারবাইজানে ওষুধজাত পণ্য রপ্তানি করছে। - প্রেস বিজ্ঞপ্তি