স্যামসাং ফোনে রবির চার থেকে সাত হাজার টাকার অফার

মোবাইল ফোন অপারেটর রবির সহযোগিতায় জে সিরিজের হ্যান্ডসেটে বিশেষ বান্ডেল অফার ঘোষণা করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। এই অফারে স্যামসাং গ্যালাক্সি জে১ নেক্সট, জে১ এইস ও জে২ হ্যান্ডসেটে ৪ হাজার; ৫ হাজার ৫০০ ও ৭ হাজার টাকার রবি বান্ডেল অফার উপভোগ করতে পারবেন রবি গ্রাহকরা।
 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্যামসাং মোবাইল বাংলাদেশ জানিয়েছে, জে১ নেক্সট হ্যান্ডসেট কিনলে ৬০০ মিনিট অন নেট, ৩০০ মিনিট অফ নেট ও ৪ জিবি ইন্টারনেট ডাটা ফ্রি পাবেন রবি গ্রাহকরা। আর নতুন জে১ এইস হ্যান্ডসেট কিনলে ৮০০ মিনিট অন নেট, ৪০০ মিনিট অফ নেট ও ফ্রি ৫ জিবি ইন্টারনেট ডাটা ফ্রি উপভোগ করা যাবে।
 
এছাড়া স্যামসাং গ্যালাক্সি জে২ হ্যান্ডসেট কিনলে ১ হাজার মিনিট অন নেট, ৫০০ মিনিট অফ নেট ও ফ্রি ৬ জিবি ইন্টারনেট ডাটা ফ্রি পাবেন রবি গ্রাহকরা।
 
রবি গ্রাহকরা তিন মাসে সমান হারে এ বান্ডেল অফার পাবেন। স্যামসাং গ্যালাক্সি জে১ নেক্সট, জে১ এইস ও জে২ হ্যান্ডসেটের দাম পড়বে যথাক্রমে ৬ হাজার ৯৯০ টাকা, ৮ হাজার ৯৯০ টাকা ও ১১ হাজার ৪৯০ টাকা।