ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর ডক্টরেট ডিগ্রি করেছেন মেহুল চোক্সী। তবে কোটি টাকা প্রতারণার দায়ে অভিযুক্ত চোক্সী নন, মেহুল চোক্সী একজন ছাত্র।
প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে পিএইচডি শেষ করেছেন সুরাটের বীর নর্মাদ দক্ষিণ গুজরাট বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহুল নামে এক ছাত্র। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক মেহুল পেশায় একজন আইনজীবীও। তিনি সমপ্রতি ‘লিডারশিপ আন্ডার গভর্নমেন্ট, কেস স্টাডি অব নরেন্দ্র মোদি’ শিরোনামে থিসিসের কাজ শেষ করেছেন। তাতে ছাত্র থেকে অধ্যাপক, কৃষিজীবী থেকে আমলাসহ ৪৫০ জনের উপর সমীক্ষা চালিয়েছেন তিনি।
তাদের উত্তরের ভিত্তিতে চোক্সীর সমীক্ষা বলছে, ৮১ ভাগ ব্যক্তিই ‘ইতিবাচক নেতৃত্ব’ প্রধানমন্ত্রীর বড় গুণ বলে মনে করেন। ৪৮ ভাগের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘রাজনৈতিক মার্কেটিং দক্ষতা’ সেরা।
আরো পড়ুন : চাঁদপুরে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
২০১০ সাল থেকে মেহুল এই নিয়ে ডক্টরেটের কাজ শুরু করেন। মোদি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। চোক্সীর অধ্যাপক ও সুপারভাইজার নীলেশ জোশী বলেন, এই কাজ করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন চোক্সী। -আনন্দবাজার পত্রিকা
ইত্তেফাক/ইউবি