অ্যালফাবেটকে টপকে শীর্ষে অ্যাপল

২০১৬ সালে বাজারমূল্যে এগিয়ে থাকার দৌড়ে কে শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে? মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল, নাকি পুনর্গঠিত গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশন? এই প্রশ্নের উত্তর এখনই দেয়া সম্ভব নয়। তবে বাজার বিশ্লেষকরা এই দৌড়ে এগিয়ে রাখছেন অ্যালফাবেট ইনকরপোরেশনকে।
 
কারণ, ডিজিটাল বিজ্ঞাপন বাজার বিস্তৃত হচ্ছে দ্রুত, যা প্রতিষ্ঠানটির জন্য ইতিবাচক। অন্যদিকে, সংকুচিত হয়ে আসছে উচ্চপ্রযুক্তির স্মার্টফোন বাজার, যা অ্যাপলের জন্য অশনিসংকেত।
 
এই বাস্তবতায়ও বিশ্বের সবচেয়ে দামী কোম্পানির দৌড়ে অ্যালফাবেট ইনকরপোরেশনকে ছাড়িয়ে গেছে অ্যাপল।
 
সর্বশেষ খবর অনুযায়ী, অ্যাপলের বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে ৫২২ বিলিয়ন ডলারে। অপরদিকে, গুগলের বাজারমূল্য দাঁড়িয়েছে ৫৩৫ বিলিয়ন ডলারে।
 
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে অ্যাপলকে টপকে শীর্ষে পৌঁছে অ্যালফাবেট। ওই সময় অ্যালফাবেটের বাজারমূল্য দাঁড়ায় ৫৬৮ বিলিয়ন ডলারে। অপরদিকে, অ্যাপলের বাজারমূল্য দাঁড়ায় ৫৩৫ বিলিয়ন ডলারে। সূত্র- বিজনেস স্ট্যান্ডার্ড।