পুনঃব্যবহার যোগ্য স্পেস শাটল উৎক্ষেপণে সফলতা পেল ভারত। সফলতার সঙ্গে প্রথমবারের মতো ভারতে তৈরি স্পেস শাটল মহাকাশে স্থাপন করল ভারতের মহাকাশ বিদ্যা গবেষণা সংস্থা। মহাকাশ গবেষণায় বিষয়টি ভারতকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।
বিবিসি তার প্রতিবেদনে জানায়, সোমবার সকাল ৭টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় প্রথম ভারতে তৈরি স্পেস শাটল Reusable Launch Vehicle (RLV)। খবরে আরো বলা হয়, ৬.৫ মিটার লম্বা ও ১.৭৫ টন ওজনের এই স্পেস শাটল উৎক্ষেপণের ২০ মিনিট পর সতীশ ধবন স্পেস সেন্টার থেকে ঘোষণা করা হয় ভারতের এই উৎক্ষেপণ সফল হয়েছে।
Re-Usable Rocket- এর উন্নতির ক্ষেত্রে এবং মহাকাশে ভারতের স্যটেলাইট পাঠানোর খরচ কমাতে এই স্পেস শাটল উৎক্ষেপণ দেশের মহাকাশ বিজ্ঞানীদের প্রাথমিক ধাপ। মূল শাটল আনতে আরো ১০ থেকে ১৫ বছর লাগবে বলে জানিয়েছে ভরতের মহাকাশ বিজ্ঞানীরা। এই Reusable Launch Vehicle (RLV) প্রাথমিকভাবে তৈরিতে খরচ হয়েছে ৯৫ কোটি টাকা। বিবিসি।