বিকাশমান বাজারে নতুন একটি ফোন আনতে যাচ্ছে আসুস। আজ সোমবার ডিভাইসটি ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে। 'জেনফোন ম্যাক্স (২০১৬)' নামের এই ফোন দুটি মেমরি সংস্করণে পাওয়া যাবে।
ভারতে ২ জিবি ও ৩ জিবি র্যামের সংস্করণে 'জেনফোন ম্যাক্স (২০১৬)' পাওয়া যাবে। ২ জিবি র্যাম সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯৯৯ রুপি এবং ৩ জিবি র্যাম সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৯৯৯ রুপি।
'জেনফোন ম্যাক্স (২০১৬)'-এর দুটি সংস্করণেই প্রসেসর হিসেবে ১.৫ গিগাহার্টজের অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৫ এবং অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শম্যালো ব্যবহার করা হয়েছে।
স্মার্টফোনটিতে আরও রয়েছে ৭২০*১২৮০ পিক্সেলের ৫.৫ ইঞ্চির এইচডি আইপিএস টিএফটি ডিসপ্লে, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।
ভারত ছাড়া অন্যান্য দেশের বাজারে ফোনটি কবে থেকে পাওয়া যাবে তা জানা যায়নি। তবে বাজার বিশ্লেষকদের ধারণা, এর জন্য খুব বেশি দিন অপেক্ষায় থাকতে হবে না। সূত্র- এনডিটিভি।