কানাডার টরোন্টোতে শেষ হলো বাংলাদেশ ফেস্টিভাল। রবিবার টরন্টোস্থ ৭২০ মিডল্যান্ড অ্যাভিনিউতে শেষ হয় দুইদিন ব্যাপী জমজমাট বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১৬।
রূপায়ন সিটি এবং বাংলাদেশ ফেস্টিভ্যাল আয়োজিত দুইদিনের এ উৎসব মাতিয়ে তুলেন জনপ্রিয় চলচ্চিত্র তারকা জুটি ওমর সানি-মৌসুমী। সংগীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী, আঁখি আলমগীর এবং স্থানীয় শিল্পীবৃন্দ। আর চমৎকার উপস্থাপনা করেন জনপ্রিয় উপস্থাপক খন্দকার ইসমাইল।
দ্বিতীয় বারের মতো এই বাংলাদেশ ফেস্টিভ্যাল সাফল্যের পর আগামী বছর আবারো অনুষ্ঠিত হবে বলে আয়োজক শহিদুল ইসলাম মিন্টু জানান।