পাকুন্দিয়া উপজেলায় ড্রাগ ও ট্রেড লাইসেন্স না থাকায় ৪ ঔষধ ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলার সুখিয়া বাজারের মাহবুব মেডিকেল হল, এগারসিন্দুরের মা মেডিকেল হল, মির্জাপুরের সূর্য ফার্মেসি, পৌরসদরের তৃপ্তি মেডিকেল হলসহ প্রত্যেককে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো. আক্তার জামীল।