মুখরোচক ‘লাউ-দুধের’ মেন্যু

খাবারে বৈচিত্র্য আনতে বাসায় ভিন্ন কিছু মেন্যু তৈরি করা যেতে পারে। এতে খাবারে স্বাদ বাড়ার পাশাপাশি রুচিও বাড়বে।  এমনই একটি খাবার লাউ-দুধ মেন্যু। মেন্যুটি শুধু স্বাদেই অনন্য হবে না; বরং অন্যের প্রশংসাও কুড়াবে।
তাহলে জেনে নেয়া যাক কিভাবে রাঁন্না করা যায় মজাদার লাউ-দুধের এই খাবার
 
উপকরণ
লাউ (ঝুরি করা)- ২ কাপ, দুধ – ২ লিটার, চিনি – ১ কাপ, এলাচ গুঁড়া- ১/৪ চা চামচ, ঘি – ২ টেবিল চামচ, বাদাম (কুচি করা) – ৩ চা চামচ।
 
প্রণালী
প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে ধুয়ে ভালোভাবে ঝুরি করে নিন। এরপর একটি পাত্রে পাঁচ-ছয় কাপ পানি ফুটিয়ে তাতে লাউয়ের ঝুরি দিয়ে ৭-৮ মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে নিতে হবে। একটু সেদ্ধ হয়ে আসলে ঝুরিগুলো ছাকনিতে ঢেলে পানি ঝরিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে ঘি গরম করে তাতে লাউয়ের ঝুরিগুলো ১০ মিনিট ভেজে নামাতে হবে।
 
এরপর আরেকটি পাত্রে দুধ নিয়ে তা কমে অর্ধেক না হওয়া পর্যন্ত জ্বাল দিতে হবে। জ্বালের মাঝে নাড়তে হবে। তারপর চিনি ও এলাচ গুঁড়া দিয়ে প্রায় ১০ মিনিট নাড়তে হবে। পরে তাতে ভাজা লাউ দিয়ে আরো ১০-১৫ মিনিট মাঝারি আঁচে রান্না করতে হবে। ব্যস তৈরি হয়ে গেল মজাদার খাবার লাউ-দুধ। এবার দুধ-লাউয়ের  উপর বাদামকুচি ছড়িয়ে দিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করতে হবে।