ব্রিটেনে টুইটারে নারী বিদ্বেষী পোস্টের ৫০ শতাংশ খোদ নারীরাই করে থাকে বলে জানিয়েছে একটি জরিপ সংস্থা। থিংক ট্যাংক ডেমোস এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে এই খবর।
তিন সপ্তাহে দুটি শব্দকে ভিত্তি করে গবেষণা করেছে। শব্দ দুটি হচ্ছে ‘স্লাট’ এবং ‘হোর’। ব্রিটেনে তারা ৬ হাজার ৫০০ ব্যবহারকারীর ১০ হাজার নারী বিদ্বেষী টুইট খুঁজে পেয়েছে যার অর্ধেক করেছে খোঁদ নারীরা। বিশ্বে প্রায় ৮০ হাজার ব্যক্তি এই শব্দ দুটি দিয়ে ২ লক্ষের বেশি টুইট করেছে।
এই জরিপের প্রতিক্রিয়ায় টুইটারের ট্রাস্ট এন্ড সেফটি বিভাগের প্রধান বলেছেন, টুইটারে ঘৃণাপূর্ণ কর্মকাণ্ডের কোনো স্থান নেই এবং এটা আমাদের নীতিমালার বিরোধী। ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তায় ব্লক, মিউট ও রিপোর্টের ব্যবস্থা পাশাপাশি এই সমস্যার প্রকৃতি বুঝতে আমরা নাগরিক সমাজের নেতা ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করি। বিবিসি।